ভাইবারে কল ভলিউম সংখ্যা বেড়েছে ৪ গুণ 

২৩ এপ্রিল, ২০২০ ২০:১৭  
কোভিড-১৯ শাটডাউনে কোর ফিচারের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কল ভলিউম সংখ্যা ৪ গুণ বাড়িয়েছে মেসেজিং ও কলিং অ্যাপ ভাইবার। জানাগেছে, গত দুই সপ্তাহে গ্রুপ মেসেজ সেন্ট হয়েছে আগের থেকে ১৩৪ শতাংশ বেশি এবং গড়ে প্রত্যেক ভাইবার ব্যবহারকারীর গ্রুপ কল রিসিভের সংখ্যা বেড়েছে ৩৭০ শতাংশ। পাশাপাশি, কমিউনিটি এনগেজমেন্ট বেড়েছে ৭৮ শতাংশ। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই ভাইবার তাদের অ্যাপের সক্ষমতা বাড়িয়েছ এবং বেশকিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সামনে আরও নানা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। ভাইবার অ্যাপে অডিও কলে একসাথে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে ৫ জন থেকে ২০ জন করা হয়েছে। এ নিয়ে রাকুতেন ভাইবারের প্রধান নির্বাহী জ্যামেল আগাওয়া জানিয়েছেন, অনেক দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিলে ভাইবার বিশেষ কমিউনিটি তৈরি করেছে যেখানে ব্যবহারকারীরা এই মহামারি সংশ্লিষ্ট অফিসিয়াল ও সঠিক সব তথ্য পেতে পারেন। এছাড়াও, করোভাইরাস সম্পর্কে সবার ভ্রান্ত ধারণা দূর করতে ইউনিসেফ ইউ-রিপোর্টসের সাথে ভাইবার অফিশিয়াল ডব্লিউএইচও বট চালু করেছে, যার মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কিত হালনাগাদ সব তথ্য দ্রুততম সময়ে বাংলাসহ বিভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে।